ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক : অপু বিশ্বাস
ক্যারিয়ারের সোনালি শুরুটা শাকিব খানের সঙ্গেই করেন অপু বিশ্বাস। এই জুটি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ঢালিউডের অন্যতম সফল জুটির তকমা নিয়ে নেয়। এরপরের গল্পটা অবশ্য আলোচিত সমালোচিত। শাকিব অপুর গোপন বিয়ে, স্ত্রীর স্বীকৃতি পেতে সন্তানকে নিয়ে অপুর প্রকাশ্যে আসা, এরপর বুবলীর অধ্যায়ের সূচনা।
সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে। সেখানে গিয়ে কোনো একটা ব্যক্তিমানুষ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত বিষয়গুলো টেনে এনে। খুবই লজ্জাজনক।
নিজের পরবর্তী সিনেমার প্রসঙ্গে অপু বলেন, ‘পরবর্তী সিনেমার জন্যে দর্শকদের অপেক্ষা করতে হবে। দর্শকেরাও দেখছেন যে মানুষটার ব্যস্ততা আছে। যেমন আমার ব্যবসার কাজ আছে, অন্যান্য কাজ আছে। ওই জায়গা থেকে একটু অপেক্ষা করতে হবে।’
