সিউটায় অভিবাসী সংকটের মাঝেই ১৫ যৌন নিপীড়নের ঘটনায় তদন্তে পুলিশ

 আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

স্পেনের ছিটমহল সিউটায় গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো সীমান্ত দিয়ে রেকর্ডসংখ্যক অভিবাসী প্রবেশে করেছে। এই উদ্ভূত পরিস্থিতির মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সম্প্রতি এই ছিটমহলটিতে নামা অভিবাসী ঢলের মাঝে ঘটেছে যৌন হামলার ঘটনা। এমন ১৫টি সম্ভাব্য যৌন হামলার ঘটনা তদন্ত করছে স্প্যানিশ পুলিশ ও সিভিল গার্ড। 
 

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীদের মধ্যে বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক মেয়ে। সিউটা ইউনিভার্সিটি হাসপাতালে বেশ কয়েকজন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে।

দুই সপ্তাহ আগে মরক্কো সীমান্ত পেরিয়ে ৭২ হাজার মানুষ সিউটায় প্রবেশ করেছেন, যা সাম্প্রতিককালের সবচেয়ে বড় সীমান্ত অনুপ্রবেশের ঘটনা। এরই মাঝে তদন্তটি শুরু হয়েছে।

গত ৩০শে জুলাই অভিবাসী ঢলে আসা ১৫ জন সন্দেহভাজনের মধ্যে দুজন নিপীড়ককে আটক করা হয়েছে।

পুলিশ ও জুডিশিয়াল বিভাগ প্রতিটি অভিযোগের আলাদাভাবে তদন্ত করছে।

ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মরক্কোর নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে দুজনকে কারাগারে এবং একজনকে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে।

সংকট শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে সেউটাতে। এতে ছিটমহলটিতে বাস করা ৮৪ হাজার জনসংখ্যার অনেকেই স্পেনের মূল ভূখণ্ডে পালিয়ে গেছেন।

প্রাথমিক ঢল শুরু হওয়ার পর থেকে অভিভাবকহীন শিশুসহ প্রায় ৯ হাজার অভিবাসী এখনো সেউটাতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়ে রবিবার শহরের জনপ্রিয় এল ট্রাম্পোলিন সৈকতে শত শত মানুষ বিক্ষোভ করেছে। এ সময় ‘আমরা মরক্কোতে ফিরতে চাই না’ লেখা সংবলিত ব্যানার ও পতাকা দেখা যায় বিক্ষোভকারীদের হাতে।

বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা ঠাণ্ডায় কষ্ট পাচ্ছি এবং পুলিশ শহরের কেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে।’

এ বিভাগের অন্যান্য