যশের ‘টক্সিক’-এ অভিনয়ের কারণ জানালেন কিয়ারা

বিনোদন ডেস্ক ঃ

 

দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এ অভিনয় করে এরই মধ্যে আলোচনায় কিয়ারা আদভানি। ছবিতে নাদিয়া চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটিতে কিয়ারার কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি এই চরিত্র বেছে নেওয়ার কারণও জানিয়েছেন অভিনেত্রী। 

কিয়ারার মতে, একজন অভিনেতার জন্য এমন চরিত্রই আকর্ষণীয়, যেখানে নিজেকে নতুনভাবে প্রকাশের সুযোগ থাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ছবির গল্প শোনার পরই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বিশেষ করে পরিচালক গীতু মোহনদাস যেভাবে তার চরিত্রটি তৈরি করেছেন, সেটিই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

কিয়ারার ভাষায়, ‘গল্পটি শোনার পর আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেতা হিসেবে এমন চরিত্রই সব সময় খুঁজি।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে এই ধরনের কঠিন চরিত্র করার আত্মবিশ্বাস আমার আছে।

এ বিভাগের অন্যান্য