উনার কি কোনো সন্তান আছে? জানতে চাইলেন শাওন
দেশে চলছে কোটাবিরোধী আন্দোলন। সারা দেশে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ। গতকাল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয়জন। এর েমধ্যে রংপুরে আবু সাঈদ নামের একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী লেখেন, ‘বুক চিতিয়ে দাঁড়ানো এই নিরস্ত্র মানুষটাকে সরাসরি গুলি করা পুলিশ ভাই কি কাল রাতে ঘুমাতে পেরেছেন? উনার কি কোনো সন্তান আছে? সেই সন্তানের চোখের দিকে তাকাতে উনার কি একটুও লজ্জা লাগবে না!’
পুলিশ সদস্যকে উদ্দেশ করে লেখা সেই পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘আমি কোটা সংস্কারের পক্ষে।
উল্লেখ্য, সম্প্রতি নতুন সিনেমায় অভিনয়ের খবর পাওয়া গেছে এই অভিনেত্রীর। ফাখরুল আরেফির খানের নতুন সিনেমায় খুব দ্রুতই অভিনয় শুরু করছেন তিনি।
