গায়েবানা জানাজা থেকে ইমামকে আটকের অভিযোগ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ার সময় মুন্সীগঞ্জে ইমাসহ বিএনপি নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জানাজা পণ্ড হয়ে যায়। বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা পড়ার সময় তাদের আটক করা হয়।
জানা যায়, ইমামতিতে থাকা আব্দুর রহমান হিরনও বিএনপির একজন নেতা।
এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের দুজন নেতাকে ধরে নিয়ে গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিলেন তারা। এতে সড়কে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়।
