২ বছর পর ঈদে সালমানের সিনেমা, কত টাকা আয়?
বিনোদন ডেস্ক ঃ
আগে ঈদ মানেই ছিল বলিউডে সালমান খানের সিনেমা। কিন্তু বিগত দুই বছরে ভাইজানের সিনেমা ঈদে দেখা যায়নি।এবার তাই আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি। সিকান্দার নিয়ে এসেছেন সালমান।
তবে টিকিটের অগ্রিম বুকিংয়ে সেভাবে ছাপ ফেলতে পারেনি ‘সিকান্দার’। এখন পর্যন্ত তাদের ১০ কোটি রুপি অগ্রিম বুকিং হয়েছে। এর আগে ভিকি কৌশলের ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ ১৫ কোটি রুপির অগ্রিম বুকিং পেয়েছিল। তবে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, স্পট বুকিং ভালো হবে এবং রবিবার মুক্তি পেলে সিনেমাটি ভালো শুরু পেতে পারে।
স্যাকনিল্কের রিপোর্ট থেকে জানা গেছে, ‘সিকান্দার’ প্রথম দিনে প্রায় ২৫-৩০ কোটি রুপি আয় করবে, যা ‘ছাবা’ সিনেমার ৩১ কোটির মাইলফলককে পিছনে ফেলে দেবে। এমনকী, ট্রেড বিশষজ্ঞরা জানিয়েছেন যে, স্পট বুকিং ঠিকঠাক হলে, তা ইতিহাসও গড়ে দিতে পারে। কারণ ঈদের সময় সিনেমাটি মুক্তি পেয়েছে।এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ দিয়ে প্রায় দেড় বছর পর বড়পর্দায় আসছেন সালমান খান। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ভাইজান অভিনীত ‘টাইগর ৩’। ‘সিকান্দার’ সিনেমায় সালমানের নায়িকা রাশমিকা মান্দানা। এই সিনেমায় আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ এবং শারমান যোশি।
