সিলেটে চোরাই চিনির আরও দুই চালান জব্দ

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে গোয়েন্দা ও থানাপুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শাহপরাণ (রহঃ) থানার মাজার পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম বুধবার (১৭ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে দাসপাড়া সিএনজি পাম্পের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে ১৪ হাজার ২১০ কেজি (২৯০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৫ হাজার ২০০ টাকা। এসময় একটি ট্রাক ও দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- নওগাঁ জেলার মান্দা থানার চক রামাক্রান্ত গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মানিক (২৫) ও একই থানার চকভোলাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. মোস্তফা (৩১)।

অপরদিকে, মহানগর গোয়েন্দাপুলিশের (ডিবি) অভিযানে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন মোরাদপুর এলাকার  সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ গেইটের সামনে সিলেট-তামাবিল বাইপাসে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করে।  এসময় ১টি ট্রাক দুজনকে আটক করে ডিবি।

আটকরা হলেন- চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুচর (বিশ্বনাথপুর) গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন (২২) ও একই জেলার গোমস্তাপুর থানার চৌদলা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. আলীম (২০)।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিভাগের অন্যান্য