এমপির মরদেহ উদ্ধার, যা বললেন আইজিপি
ভারতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ এক সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, এমপির মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ এক সঙ্গে কাজ করছে। বুধবার (২২ মে) সকালে রাজধানীর বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি।
এমপি আনার মারা গেছেন নাকি জীবিত আছেন এমন প্রশ্নে তিনি বলেন, ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি সংসদ সদস্যের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি গণমাধ্যম সূত্রে।
তিনি বলেন, আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তাকে হত্যা করা হয়েছে কি না— তা জানতে আমরা কাজ করছি। তাদের কাছ থেকে তথ্য পেলে আমরা জানাব। তাদের তদন্তের স্বার্থে বিষয়গুলো না জানানো শ্রেয়।
