‘প্রেমে ব্যর্থ হয়ে নয়, আমার বিষয়টি ব্যক্তিগত’ লিখে নৈশপ্রহরীর আত্মহত্যা
চাঁদপুর শহরের পুরানবাজার কৃষি ব্যাংক শাখা থেকে রাশেদ হোসেন (২২) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
এদিকে মরদেহের পাশে তিন পাতার একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে রাশেদ খান লিখেছেন, ‘আপনারা আজকাল অনেকেই বলেন, মেয়ের প্রেমে পড়ে ব্যর্থ।
ব্যাংকের ব্যবস্থাপক অরুন চন্দ্র পাল জানান, বুধবার বুদ্ধ পূর্ণিমার বন্ধ ছিল। তাই ব্যাংকে শুধু রাশেদ হোসেন ছিলেন।
লক্ষ্মণ হরিজন জানান, প্রতিদিনের মতো ব্যাংকের দরজা খোলা দেখে ভেতরে যান তিনি। পরে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের আরো ভেতরের নৈশপ্রহরীর শোবার কক্ষে গিয়ে রাশেদ হোসেনকে ঝুলতে দেখেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সজিব। তিনি জানান, চিরকুটে নিজের হতাশা এবং ব্যক্তিগত কিছু কথা লিখেছেন রাশেদ হোসেন। নিজ হাতে লেখা তিনপাতার ওই চিরকুটে তার মায়ের প্রতি লক্ষ্য রাখতে স্বজনদের বলেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আত্মহনের পথ বেছে নিয়েছেন এই যুবক।
এদিকে খবর পেয়ে রাশেদ হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরে হাজীগঞ্জের এনায়েতপুর থেকে স্বজনরা ব্যাংকে ছুটে যান। তারাও ছেলের এমন কাণ্ডে বাকরুদ্ধ হয়ে পড়েন।
রাশেদ হোসেনের পরিবারের সদস্যরা জানান, ব্যাংকে নৈশপ্রহরীর পাশাপাশি একটি কলেজে পড়াশোনা করতেন রাশেদ হোসেন।
