অনলাইনে রেস্তোরাঁর নেতিবাচক রিভিউ দেওয়ায় ব্রিটিশ পর্যটক গ্রেপ্তার
থাইল্যান্ডে একজন অসন্তুষ্ট ব্রিটিশ পর্যটক কথিত অনলাইন প্রতিশোধের জন্য বিপাকে পড়েছেন। ২১ বছর বয়সী আলেকজান্ডারকে থাইল্যান্ডের ফুকেটে একটি রেস্তোরাঁ সম্পর্কে জাল ও নেতিবাচক রিভিউ পোস্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। দ্য মেট্রোর বরাত দিয়ে এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, আলেকজান্ডার রেস্তোরাঁটিকে তার বাড়িতে যাওয়ার শর্টকাট হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিলেন।
