চতুর্থ দফায় বাড়ল সোনার দাম
দেশের বাজারে চতুর্থ দফায় বাড়ল সোনার দাম। ভরিতে ভালোমানের সোনার দাম এক হাজার ৮৩২ টাকা বেড়েছে। দাম বেড়ে এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৭ হাজার ২৮২ টাকায়। আগামীকাল রবিবার (১২ মে) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।
