জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে জাওয়াদ আহমেদ (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জাওয়াদ ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার চিকিৎসক আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াদসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
