বউভাতে মুরগির রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৮
মাদারীপুরে বউভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, বিয়েবাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
