১৫০ কোটির বাড়ি কিনে সমালোচনায়, যা বললেন ধানুশ
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ। বিতর্ক থেকে সব সময় দূরেই রাখেন নিজেকে। তবে এবার বিতর্কই সঙ্গী হলো অভিনেতার। সম্প্রতি চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে প্রায় ১৫০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন এই অভিনেতা।
নিজের আসন্ন চলচ্চিত্র ‘রায়ান’- এর অডিও লঞ্চের সময় ধানুশ এই বিষয়টি নিয়ে কথা বলেন।
কেন তিনি পোয়েস গার্ডেনে একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন সে সম্পর্কে তিনি একটি মজার গল্প শেয়ার করেছেন। কারণ এই পোয়েস এলাকাতেই রয়েছে প্রবীণ অভিনেতা রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার বাসভবন। ধানুশ বলেন, ‘যখন আমার ১৬ বছর বয়স ছিল তখন আমি আর আমার বন্ধু একসঙ্গে বাইকে করে ঘুরছিলাম, আমি থালাইভার (রজনীকান্ত) বাড়ি দেখতে চেয়েছিলাম৷ তাঁর বাড়ির সামনে অনুরাগীরা ভিড় করে দাঁড়িয়ে ছিলেন।
ধানুশের চলচ্চিত্র ‘রায়ান’ আজ (২৬ জুলাই) মুক্তি পেয়েছে। এটি তার ৫০তম চলচ্চিত্র। এতে আরো অভিনয় করেছেন অপর্ণা বালামুর্তি, নিথিয়া মেনন, দুশারা ভিজয়ান, সন্দীপ কিষান, কালীদাস জয়রাম প্রমুখ।
