এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল স্লোভেনিয়া
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়া সরকার। বৃহস্পতিবার (৩০ মে) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। এ সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার (৪ জুন) পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে।
এর আগে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। দেশগুলো বলেছে, তাদের এই স্বীকৃতি দেওয়ার মানে হলো মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করা।
এর আগে স্লোভেনিয়া ছাড়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এ স্বীকৃতি দিয়েছে।
সূত্র : এপি
