বাবা হারালেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম
আমির খানের ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবা মারা গেছেন। বাবা হারানোর সংবাদটি নিজেই জানিয়েছেন জাইরা।
মঙ্গলবার (২৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইরা লিখেছেন, ‘আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন। তার জন্য আপনারা প্রার্থনা করবেন।
শিশুশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন জাইরা। আমির খানের ইতিহাস সৃষ্টি করা চলচ্চিত্র ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’-এ অভিনয় করে কোটি দর্শকের মন জয় করে নেন অভিনেত্রী। কিন্তু অজ্ঞাত কারণে ২০১৯ সালে বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি।
জাইরা ওয়াসিমকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ চলচ্চিত্রে। এতে প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
