অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
গত রবিবার (১২ মে) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।
শুক্রবার (১৮ মে) তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, চন্দ্রকান্তের বাবার বয়ান রেকর্ড করেছেন পুলিশ। সেখানেই তিনি জানিয়েছেন, বিগত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত।

জানা যাচ্ছে, পবিত্রার মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ ছিলেন চন্দ্রকান্ত।
‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গেই কাজ করছিলেন পবিত্রা ও চন্দ্রকান্ত। দর্শকমহলে খুবই জনপ্রিয় হয়েছিল এই জুটি।
