চুনারুঘাট-মাধবপুরে ২৯ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের দিনে মাধবপুর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোননয়নপত্র বাতিল হয়েছে।

রবিবার (১২ মে) দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হাবিব উল্লাহ সুজন তথ্য গোপন রাখায় মনোনয়নপত্র বাতিল করেন।

মাধবপুরে তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এক জনের মনোনয়নপত্র বাতিলের পর এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১২ জন। চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি নেতা এসএফ এম শাহজাহান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন চৌধুরী অসিম ।ভাইস চেয়ারম্যান পদে বৈধ তিনজন হলেন, ধীরানায়েক সহ ৬ জন।নারী ভাইস চেয়ারম্যান পদে ফাতেমাতুজ জোহরা রীনা সহ চারজন।

এদিকে চুনারুঘাটে বিএনপি নেতা সৈয়দ লিয়াকত হাসান সহ ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন। পরে বিকেলে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের নেতৃত্ব চুনারুঘাট পৌরসভায় আনন্দ মিছিল বের করা হয়।

রবিবার বাদ আসর সৈয়দ লিয়াকত হাসানের নেতৃত্বে চুনারুঘাট উত্তর বাজার থেকে শুরু হয়ে চুনারুঘাট দক্ষিণ বাসস্ট্যান্ডে হয়ে মধ্যে বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর সভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: কাউছার বাহার সহ উপজেলা বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ।রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে ও প্রতীক বরাদ্দ ২০মে। ভোটগ্রহণ করা হবে ৫ জুন।

এ বিভাগের অন্যান্য