টাঙ্গাইলে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

সিলেটের সময় ডেস্ক :

 

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান বলেন, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন।
আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য