ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭
যুক্তরাজ্যের মিডলসব্রোর এক মহাসড়কে সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করছিলেন ক্লিভল্যান্ড পুলিশের কর্মকর্তারা। এ সময় পুলিশের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ক্লিভল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে টিসাইডের সাউথ ব্যাংক এলাকায় এ-৬৬ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি ভক্সওয়াগেন পাসাত সড়কে উল্টো পথে চলছিল। এর বিপরীতে সঠিক পথে আসা একটি পুলিশ গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্ত ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্টের (আইওপিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পূর্ণ পরিস্থিতি, পুলিশি ধাওয়ার কারণ এবং সংঘর্ষের আগে কী ঘটেছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় আইওপিসি।
