দুপুরে বাসা ভাড়া নিয়ে সন্ধ্যায় তালাবদ্ধ লাশ!
নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া থেকে মিলন হোসেন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১ পৌর শহরের মন্ডলপাড়া মহল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিলন হোসেন বাঙ্গাবাড়িয়ার মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দা রুমা আক্তার জানান, বুধবার দুপুরে নিহত মিলন ও তার স্ত্রী রুমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন।
