আনুশকার গা-ঘেঁষে ভক্তরা ছবি তোলায় চটেছেন বিরাট
বিনোদন ডেস্ক :
সম্প্রতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মা নিরামিষাশী হোটেলে খেতে যান। খাওয়া-দাওয়ার পর কিছু লোকজনকে ছবি তুলতেও দেখা যায় তাদের। স্ত্রীর গা ঘেঁষে ছবি তুলতে আসায় চটে যান বিরাট। বিরাটের বিরক্ত হওয়ার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওর নিচে কমেন্টের ঘরে মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, ‘দুজনেই ফালতু’। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, খাওয়া শেষ করে ছবি তোলার সময় কিছু লোকজন আনুশকার খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করেন। তার গা ঘেঁষে সেলফি তোলার চেষ্টা করেন। আর এতেই বেজায় বিরক্ত হন বিরাট। এমনিতেই রগচটা বলেই পরিচিতি রয়েছে বিরাটের।
সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন, ওদের দেখেই বেশ বোঝা যাচ্ছে, ওরা বিরক্ত।’, কারোর কটাক্ষ, ‘দুজনেই ফালতু’। আবার কেউ বলেছেন, ‘তারকাদের জন্য খারাপ লাগে, যখন ওরা পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েও এভাবে ভিড়ের মুখোমুখি হন।’
