এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার এবং বোমা হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়ংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি।

ওমান এবং ইরানের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌ-চলাচল নিয়ে চলমান দ্বিপক্ষীয় আলোচনার প্রতিক্রিয়ায় এই কঠোর হুঁশিয়ারি দিলেন।

যদিও ট্রাম্প বারবার দাবি করেছেন যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে। সাম্প্রতিক মাসগুলোতে একটি স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এমন কোনো অগ্রগতি এখনো বাস্তবায়িত হয়নি।

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর চুড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টায় হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের সঙ্গে সম্মত হওয়া কূটনৈতিক সুযোগের মেয়াদও শেষ হয়ে গেছে । কোনো চূড়ান্ত চুক্তির সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতেই তিনি এই হুমকি দিলেন।

তবে সাক্ষাৎকারে ট্রাম্প এও দাবি করেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তার কোনো তাড়া নেই।
এ বিভাগের অন্যান্য