ক্ষমা চাইলেন মোদিকে ‘বাজে কথা’ বলা তরুণী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা হওয়ার পর ক্ষমা চেয়েছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্যের জন্য অনুতপ্ত বলে জানান এবং দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
ভিডিওতে ওই তরুণীকে হাতজোড় করে বলতে শোনা যায়, তিনি আন্দোলনকারীদের কথায় প্রভাবিত হয়ে এমন মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তার বয়স ১৫ বছর এবং নিজের করা মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত। তিনি বলেন, এটি তার জীবনের বড় ভুল এবং ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। শুক্রবার রাতে ছাত্র ও তরুণদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে। তবে তিনি এসব বিষয় ক্ষমা করে দেওয়ার কথা জানান। মোদি বলেন, অপমান বা কটূক্তি কোনো সমস্যার সমাধান নয়।
