ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের ছাতকে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে ছাতক থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের দায়ে হেলাল আলী (২৮)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, আছমত আলী (৩৬)-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও তোফায়েল আহমদ (২৩)-কে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে আসামীদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামীদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন সুনামগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

এ ধরনের মাদকবিরোধী অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য