শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ে গণহত্যা হতো না : নাহিদ ইসলাম
শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ে গণহত্যা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শাপলা গণহত্যা বাংলাদেশে বড় ক্ষত তৈরি করেছে।’
আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শাপলা গণহত্যা : বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এ আলোচনাসভার আয়োজন করে।
সে সময় আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে। তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি।
