কমলগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

(২০ মার্চ) দিবাগত রাতে মাধবপুর ইউনিয়ন পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। পরে শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করলে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। ভিকটিম শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।

এ বিষয়ে অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে। পরে থানায় মামলা দারের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের অন্যান্য