দিনিপ্রোপেট্রোভস্কে ঢুকে পড়েছে রাশিয়া, স্বীকার করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প অঞ্চল দিনিপ্রোপেট্রোভস্কে রাশিয়ার সেনারা ঢুকে পড়েছে এবং নিজেদের অবস্থান শক্তিশালী করছে বলে স্বীকার করেছে ইউক্রেনীয় বাহিনী। দেশটির কেন্দ্রীয় প্রশাসনিক এলাকায় রাশিয়ার সেনাদের প্রবেশের কথা এই প্রথম স্বীকার করল কিয়েভ।

দিনিপ্রো অপারেশনাল-স্ট্র্যাটেজিক গ্রুপ অফ ফোর্সেসের মুখপাত্র ভিক্টর ট্রেগুবভ বলেন, হ্যাঁ তারা প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত লড়াই চলছে। তবে পৃথক এক বিবৃতিতে জাপোরিজকে এবং নোভোজর্গিভকা গ্রাম সম্পূর্ণরূপে মস্কোর দখল করার দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ।

 

তবে ইউক্রেনের যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা ‘ডিপস্টেট’ অবশ্য জানিয়েছে রাশিয়া গ্রামগুলো দখল করেছে। তারা আরো বলছে, রাশিয়ার বাহিনী এখন সেখানে তাদের অবস্থান সুসংহত করতে এবং আরো সামনে অগ্রসর হতে কাজ করছে। এর আগে গত জুলাইয়ে এই অঞ্চলের নিজেদের সেনারা অগ্রসর হয়েছে দাবি করে রাশিয়া। তবে ঠিক কোন এলাকাগুলোতে তারা দখল নিয়েছে সেটা স্পষ্ট করে বলেনি।
ব্যয়বহুল এই যুদ্ধে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা। কার্যত জনশূন্য এসব এলাকায় এখন বেশিরভাগ ভবনই ধ্বংস হয়ে গেছে। এরমধ্যেই দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক, জাপোরিঝিয়া এবং ক্রিমিয়া অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে মস্কো। এর বাইরে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণ হারানোর ফলে থমকে থাকা সম্ভাব্য শান্তিচুক্তিতে গতিশীলতা আসতে পারে।

এ বিভাগের অন্যান্য