ঋণের দায়ে ২ সন্তানসহ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
রাজশাহী পবায় ঋণের দায়ে এবং খাওয়ার অভাবে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিনারুল ইসলাম, মনিরা বেগম, শিশু মিথিলা খাতুন ও মাহিম।
এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
