ঈদের দিনেও হামলা চালাল ইসরায়েল, নিহত ৬৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। খবর আল জাজিরার।

 

খবরে বলা হয়, নিহত ৬৪ জনের মধ্যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার করেছে আটজন স্বাস্থ্যকর্মীর মৃতদেহ, ৫ জন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের একজন কর্মীর মৃতদেহ।

এই হত্যার কড়া নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা বলেছে, ২০১৭ সালের পর বিশ্বের একটি একক ঘটনায় এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি।

এ বিভাগের অন্যান্য