যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
যুক্তরাষ্ট্রে আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট উড়োজাহাজ শহরের একটি বাড়িতে বিধ্বস্ত হয়েছে এবং এ ঘটনাস্থলে আগুন ধরে যায় বলে জানা গেছে। গতকাল শনিবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে (বিএসটি ১৭২০) উড়োজাহাজটি উড্ডয়ন করে এবং মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন ছিলেন তা স্পষ্ট নয়।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা তা নেভানোর চেষ্টা করছে। দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটি আগুনে পুড়ে যায়।
এই ঘটনা যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার পর ঘটল। যা মার্কিন জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, বিমান নিরাপত্তায় সহায়তা করার জন্য দায়িত্বপ্রাপ্ত শত শত কর্মচারীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।
সূত্র : বিবিসি
