আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮
জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায় তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, ‘একটি নৃশংস ধর্ষণ মামলায় আসামির পক্ষে দাঁড়ানো মানে ভিকটিমের প্রতি অবিচার করা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিসাত রেজুয়ান বাবু বলেন, ‘আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক।’
