দাম বেড়েছে সবজির, কমেছে পেঁয়াজ-মুরগির
সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে আলুর দর। কমেছে পেয়াজ ও মুরগির দাম।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এ চিত্র দেখা গেছে।
এ ছাড়া বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ থেকে ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজি, পেঁপে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুরমুখি ১২০ টাকা, কচুর লতি ১২০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে এক ডজন লাল ডিম। হাঁসের ডিম ২২০ টাকা ডজন, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
এদিকে সপ্তাহ ব্যবধানে কমেছে মুরগির দাম। এ সপ্তাহে কেজিতে ৪০ টাকা কমে সোনালি কক মুরগি ২৭০ টাকায় এবং সোনালি হাইব্রিড ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা কমে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৫৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া মাছের দাম স্থিতিশীল রয়েছে।
এ ছাড়া বাজারে গরুর মাংস কেজি প্রতি ৬৫০ থেকে ৭৮০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
