ঝিনাইদহে প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা
ঝিনাইদহে এক চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শশ্মান ঘাট এলাকার সেচখালের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের মৃত রাহাজ উদ্দিনের ছেলে চরমপন্থী নেতা হানিফ ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। বাকি একজনের নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। সেসময় আমরা শঙ্কার মধ্যে থাকি। এর প্রায় ঘণ্টা দেড়েক পর পুলিশ আসে সেখানে। পরে আমরা বের হয়ে গিয়ে দেখি তিনজনের লাশ পড়ে আছে।
