সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেপ্তার
পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জসিম চট্টগ্রাম জেলার চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
