সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার নির্বাচন কমিশনার শপথ নেবেন আজ রবিবার। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এরপর নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয়।
