আওয়ামী লীগকে ক্ষমা করার পরিণতি জানালেন হাসনাত
আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে ২০ বছর পর চার হাজার সন্তানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদিকুর রহমান খান নামের এক ব্যক্তির একটি পোস্ট শেয়ার করে নিজের এ মন্তব্য জুড়ে দেন হাসনাত।
হাসনাত পোস্টটি শেয়ার করে নিজের মন্তব্যে বলেছেন, ‘কাজেই, এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো, আজ থেকে ২০ বছর পর আমাদের ৪০০০ সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা, কথাটা যেন আমরা মাথায় রাখি।’
আর মূল পোস্ট দাতা সাদিকুর রহমান খান লিখেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে, এইসব কথার কোনো মানে নাই।
তিনি লিখেছেন, ‘হাসিনা তো জুলাই বিপ্লবের আহতদের জন্য কালো চাদর পরেছিলেন, কান্নাকাটি করেছিলেন মানুষের সামনে।
