ধর্ম উপদেষ্টাকে পবিত্র কাবা ঘরের গিলাফ উপহার
অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কাবার গিলাফ উপহার পেয়েছেন। সম্প্রতি জেদ্দার সচিবালয়ে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক প্রদান করেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউজান আল-রবিয়াহ।
গত সোমবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।
মুসলিম ধর্মবিশ্বাস অনুসারী কাবাঘর পৃথিবীর পবিত্রতম স্থান। কাবাঘরের দিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় করে।
এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন আরো গভীর করবে।
উল্লেখ্য, পবিত্র কাবাঘরের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরনো গিলাফটি ছোট ছোট টুকরা করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।
