আশুলিয়ায় ২ পোশাক কারখানায় অগ্নিসংযোগ, ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর
সিলেটের সময় ডেস্ক :
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জিরানি এলাকায় দুটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নি-নির্বাপণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান।
তিনি বলেন, ‘বিকেলে জিরানী এলাকায় দুটি পোশাক কারখানায় দেওয়া হয়। খবর পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছিল, কিন্তু গাড়ি যেতে পারেনি। পথেই গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।’
