৬ অতিরিক্ত সচিবকে বদলি
বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া সবাই অতিরিক্ত সচিব।
বৃহস্পতিবার (২৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয় সরকার। দ্রুত এ বদলির নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
এ ছাড়া রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিয়াউল হককে রেলপথ মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শাহ আব্দুল আলীম খানকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।
