বিয়ে করলেন অভিনেত্রী নাদিয়া
বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার (২১ জুন) পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত। তিনি একজন নাট্যশিল্পী বলে জানা গেছে।
প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।
