সিলেটে সুরমার পানি বিপৎসীমার নিচে, আকাশ মেঘাচ্ছন্ন

সিলেটের সময় ডেস্ক :

 

সুরমা নদী  সিলেট পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে৷ গেল দুই দিন রৌদ্রজ্জ্বল থাকায় বন্যার  পানি কমেছে সিলেটের উপজেলাগুলোতে। এরই মধ্যে আজ  শনিবার সকাল থেকে সিলেটের আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে।

সিলেট  পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্যানুযায়ী, সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে৷ কিন্তু গতকাল সকাল ৬টার দিকে এই পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল৷

অপরদিকে, সুরমা ও কুশিয়ারা বাকি ৪ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমার কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে; গেল তিন ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি কমেছে।

কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে সকাল ৬টায় ছিল ১৮ সেন্টিমিটার, তিন ঘণ্টা পেরিয়ে তা হয়েছে ১৫ সেন্টিমিটারে। একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে  বিপৎসীমার  ১০৩ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার উপরে রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে আজ সকাল থেকে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন। গত ২০ জুন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী ৫দিন সিলেটসহ বেশ কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে, তা অব্যাহত থাকবে।

সিলেটে বন্যার  পানি যখন কমছে এসময় আবারও ভারি বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। ইতোমধ্যে বানের  পানি কমাতে আশ্রয় কেন্দ্র থেকে কাঁদাপানি থাকা সত্ত্বেও বসতভিটায় গিয়ে উঠেছে মানুষ। ফের পানি বাড়লে তাদের দুর্ভোগ হবে সীমাহীন।

অন্যদিকে,  সিলেটে বানের পানি কমলেও বিভাগের হবিগঞ্জে পানি বাড়ছে৷ মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, আশ্রয়কেন্দ্রে বাড়ছে মানুষ।

এ বিভাগের অন্যান্য