শিশুকে বলাৎকারের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৯ বছরের স্কুলপড়ুয়া শিশুকে বলাৎকারের ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত।

শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ মহূর্তে কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে কোম্পানীগঞ্জ গ্রামের হাওরের কচুবিলেরপাড়ে শিশু ছেলে বলাৎকারের ঘটনা ঘটে।

যার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সে কোম্পানীগঞ্জগ্রামের চান্দ আলীর ছেলে মজনু মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানযায় শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় অভিযুক্ত মজনু মিয়া শিশুকে বলাৎকারের খবর ভিকটিমের পরিবারের কাছে পৌঁছালে অভিযুক্তের পরিবারের কাছে বিচার নিয়ে গেলে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এঘটনায় দুই পক্ষের ১০ জন আহত হয়ে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আহতদের মধ্যে থেকে গুরুতর দুইজনকে ওসমানী হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ হাসপাতালে কর্মরত চিকিৎসক শাকিল আহমদ।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে বলাৎকারের ঘটনার জেরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এঘটনায় ভিকটিম ও অভিযুক্তকে কোম্পানীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ ওসমানী হাসপাতালে রেফার করেছে। রাত ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য