সকল সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে : ভোক্তার মহাপরিচালক
দেশের সকল সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে পঞ্চগড় বাজার তদারকি করে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান তিনি।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘গরমকালে সব পাম তেল সয়াবিন তেল বলে বিক্রি করা হয়। ড্রামের তেলের কোনো ট্রাস্টেবিলিটি নেই।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যখন একটি দুটি জায়গায় রমজানের শুরুতে বেগুনের কেজি ১০০ টাকা হয়ে যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সেমাই যেভাবে যে পরিবেশে তৈরি হয় তা খাওয়ার অযোগ্য। আমরা এরই মধ্যে অভিযান শুরু করেছি। আমাদের মূল কাজ মানুষকে সচেতন করা। পঞ্চগড়সহ ১৭টি জেলায় আমাদের কর্মকর্তা নেই। তাই আমাকে এডজাস্ট করতে হচ্ছে। আমাদের কর্মকর্তারা ঈদের ছুটি বাদ দিয়ে শুক্র-শনিবারও কাজ করছে। সকলের সহযোগিতা পেলে আমরা একটি সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারব।’
এর আগে তিনি পঞ্চগড় বাজারের ফলহাটি, মেডিসিন রোড, মাংস হাটি ও কাঁচা বাজার তদারকি করেন। এ সময় অনেক ব্যবসায়ী তাদের ক্রয় বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি। ফার্মেসিতেও প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেনি অনেকে। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খোলা ভোজ্য তেল বিক্রির প্রমাণও পান তিনি। এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেন তিনি। একই সাথে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জাতীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) ফকির মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পঞ্চগড় সার্কিট হাউজ হলরুমে জাতীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এঅওঘ যৌথ উদ্যোগে ‘ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ তেল সমৃদ্ধকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
