বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী খালিদ
বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ সাইফুল্লাহ। মঙ্গলবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা হয়। পরে শহরের পুরোনো পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে ঢাকা থেকে সোমবার রাত ৩টার দিকে খালিদ সাইফুল্লাহর লাশবাহী গাড়ি গোপালগঞ্জ এসে পৌঁছায়।
তিনি আরো বলেন, ‘আমরা এক সাথে পড়ালেখা করতাম। খালিদ সাইফুল্লাহ ছাত্র জীবন থেকে গান গাইতো।
খালিদ সাইফুল্লাহ ১৯৬৩ সালে গোপালগঞ্জ জেলা শহরের চ্যেরঙ্গীর বাড়িতে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জে ছোটবেলা কেটেছে খালিদ সাইফুল্লাহর। প্রাথমিক বিদ্যালয়ের পড়ার সময় থেকেই গানের প্রতি ভালোবাসা ছিলো তাঁর। সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ হয়নি যাবারও বেলা’, ‘নাথি খাতি বেলা গেল শুতি পারলাম না’ এর মতো অসংখ্য জনপ্রিয় গান তিনি শ্রোতাদের উপহার দেন।
