ভরিতে স্বর্ণের দাম কমলো ১৭৫০ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
