মোটরসাইকেলের জন্য আত্মহত্যার চেষ্টা, সড়কেই প্রাণ গেল সেই রাজনের
সিলেটের সময় ডেস্ক :
মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন রাজন। পরে ৩ দিন আগে কিস্তিতে মোটরসাইকেল কিনে দেন রাজনের বাবা লালন শেখ। সেই মোটরসাইকেল দুর্ঘটনায় আজ মঙ্গলবার প্রাণ গেল রাজনের। একই দুর্ঘটনায় নিহত হন রাজনের ভাতিজা সোহাগ।
নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মণ্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।
আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বলেন, ভোর ৬টার দিকে রাজন ও সোহাগ মোটরসাইকেল নিয়ে বের হয়। বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, মোটরসাইকেল কিনে না দেওয়ার ঘুমের ট্যাবলেট ও গলায় ফাঁস নিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। এরপর তার বাবা-মা তিনদিন আগে কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।
