যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য ও এক দমকলকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে মিনেসোটা অঙ্গরাজ্যে মিনিয়াপোলিসের দক্ষিণের একটি শহরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরো একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত দুই পুলিশ সদস্যের বয়স ২৭ বছর এবং দমকলকর্মীর বয়স ৪০ বছর।
পুলিশ জানায়, ঘটনার সময় রাত ১টা ৫০ মিনিটে একটি জরুরি ফোন পান নিরাপত্তাকর্মীরা। ফোনে জানানো হয়, অস্ত্র নিয়ে এক ব্যক্তি একটি পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে।
অঙ্গরাজ্যটির গভর্নর ওয়ালজ বলেছেন, ওই বাড়িতে থাকা সাত শিশুর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের বয়স দুই থেকে ১৫ বছর। ঘটনাস্থলে বন্দুকধারীও নিহত হয়েছেন।
সূত্র : এএফপি
