উত্তরাঞ্চলে ফের শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন

সিলেটের সময় ডেস্ক :

 

রংপুরসহ উত্তরাঞ্চলে আবারো জেঁকে বসেছে শীত। কুয়াশা ও উত্তরের ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত এ অঞ্চলের জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে তেমন কোনো কাজ পাচ্ছেন না তারা।

এদিকে আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। এই জেলায় সকালে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস  বলছে, রংপুরসহ উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে কমে যাওয়া সম্ভবনা। তবে কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের অনুভতি হচ্ছে। কয়েক দিন এই ঠাণ্ডা থাকতে পারে।

রংপুর বিভাগের ৮ জেলার রবিবার তাপমাত্রা রের্কড করা হয়েছে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক ৭ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি, দিনাজপুরে ১০ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৮ ডিগ্রি, গাইবান্ধায় ১১ দশমিক ৫ ডিগ্রি ও লালমনিরহাটে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের অন্যান্য