সিলেটে ৩টি রেস্টুরেন্টকে অর্থদণ্ড

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে পঁচা-বাসি মংস সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহারের দায়ে ৩টি রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশন এ অভিযান চালায়।

সিসিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে নগরের সুবিদবাজার পয়েন্ট এলাকার ৩টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। এর মধ্যে একটি রেস্টুরেন্টে ফ্রিজে পঁচা-বাসি মংস সংরক্ষণ, আরেকটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যটিতে মাছ-মাংস রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছিলো। দুটি রেস্টুরেন্টকে ১০ হাজার করে এবং একটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম।

এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান কে বলেন- অরেক জায়গায় পরিবেশ সুন্দর ছিলো না। বিশেষত রান্নাঘর অপরিষ্কার। খাবার খোলা ছিলো।

এ বিভাগের অন্যান্য